হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি:জামালপুরে হ্যাপি ক্লাবের উদ্যোগে রুকন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট লীগের ফাইনাল খেলায় জামালপুর কাচারীপাড়া ফুটবল একাডেমি বিজয়ী হয়েছে। রানার্স আপ হয়েছে চামড়াগুদাম রেনেসাঁ ফুটবল ক্রীড়াচত্রু ।
২ আগষ্ট শুক্রবার বিকেলে শহরের সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাচারীপাড়া স্পটিং ক্লাবের সভাপতি ও দ্বি-জামালপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের পরিচালক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ও ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউর রহমান সফি,জেলা আওয়ামীলীগের সদস্য সরোয়ার হোসেন শান্ত,৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু,শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বল, জেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ কে এম জয়নুল ইসলাম জনি প্রমুখ।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন হ্যাপি ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন খোকন, মো.সুমু আলী, হিজ্জাতুল ইসলাম মিলন, জামালপুর জেলা সেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মো.বিদ্যুৎ রহমান সজল,
খেলার প্রথমার্ধে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণ করে জামালপুর ফুটবল একাডেমির খেলোয়াড় সাকিবুর রহমান ১ গোল করে তার দলকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে জান । খেলার মাঠের চারপাশে অসংখ্য দর্শক খেলাটি দারুণভাবে উপভোগ করেছে।
খেলার দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণ পাল্টা আক্রমণ করে আবার সাকিবুর রহমান ১ গোল করে কিছুক্ষন পড়ে চামড়াগুদাম রেনেসাঁ ক্রীড়াচত্রুের খেলোয়াড় ১ গোল করে, খেলায় জামালপুর কাচারীপাড়া ফুটবল একাডেমি ২গোল চামড়াগুদাম ১গোল করে জামালপুর কাচারীপাড়া ফুটবল একাডেমি বিজয় হয়।