হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের ৬১ সদস্যের তালিকায় জায়গা করে নিলো গাজীপুর জেলার তিন ছাত্রনেতা ।
তারা হলো, জেলার কাপাসিয়ার নলগাও গ্রামের রুবেল শিকদার(যুগ্ম সম্পাদক) ও দড়ি ভাকোয়াদী গ্রামের নাজমুল মোল্লা( সাংস্কৃতিক সম্পাদক) এবং শ্রীপুর উপজেলার দমদমা গ্রামের খান ফারুক ( সদস্য)।
সিঙ্গাপুর অবস্থান করে তারা সুনামের সাথে ছাত্ররাজনীতি করছেন ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বুধবার ঢাকায় এ কমিটির ঘোষণা দেন ।
গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন অর্ন্তভুক্ত গাজীপুরের ওই তিন প্রবাস ছাত্রনেতাকে অভিনন্দন জানিয়েছেন ।