শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভালো খেলা উচিত ছিল:সৌম্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
সৌম্য সরকার।ফাইল-ছবি

জার্মান-বাংলা ডেস্ক:সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে দল। সাকিব ও লিটনের ছুটির পর মাশরাফি ও সাইফউদ্দিনের চোটে নিয়মিত একাদশের এক-তৃতীয়াংশ ছাড়াই মাঠে নেমেছে দল। এ ছাড়া টানা দুই মাস সফরে থাকার পর আবার এমন এক সিরিজ খেলায় দলের শরীরী ভাষাতে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু সৌম্য এসবকে কারণ হিসেবে দেখাতে চাইলেন না, ‘আমরা যদি বলি যে লম্বা এক সফর (বিশ্বকাপ) থেকে এসেছি, এখানে আবার ভিন্ন আবহাওয়া। ঠান্ডা আবহাওয়া থেকে প্রচন্ড গরমে খেলতে হচ্ছে, এসব অজুহাতের মতো শোনাবে। কিন্তু আমরা যে কন্ডিশনেই খেলি না কেন, আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের উচিত ভালো খেলা। আর ভালো খেলাই তো আমাদের মূল দায়িত্ব।’

বাংলাদেশ যে শ্রীলঙ্কা সিরিজে খুব বাজে খেলেছে সেটি মানতে কারও আপত্তি নেই। কেন এত বাজে খেলল—তার ব্যাখ্যা দাঁড় করানো যায় অনেক। সাকিব আল হাসানের অনুপস্থিতি, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট পেয়ে ছিটকে পড়া, টানা খেলার ক্লান্তি। তবে কোনোটিকেই কারণ হিসেবে দেখাননি সৌম্য। স্বীকার করেছেন দলের ভালো খেলা উচিত ছিল।

সৌম্য মনে করেন, সবাই যদি সবার দায়িত্ব পালন করতেন, তাহলে এ সিরিজেও জয় পেতে পারত বাংলাদেশ। এ সিরিজে দল গুছিয়ে ওঠার আগেই টপ অর্ডার শেষ হয়ে গেছে। বোলাররা সময়মতো উইকেট এনে দিতে পারেননি। দলের ভালো ফিল্ডার তকমা পাওয়া খেলোয়াড়েরাও ফেলেছেন সহজ সব ক্যাচ। এমন অবস্থায় হারের পেছনে যে কারণই দেখানো হোক, সেটা অজুহাত মনে হতে বাধ্য। সৌম্য বলেন, ‘আমরা সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করতাম, ভালো করার চেষ্টা যদি বেশি থাকত, তাহলে এমন হতো না। সবাই ঠিকভাবে খেলতে পারিনি, হয়তো কোনো কারণে ভুল হয়েছে। ভুলগুলো যদি শোধরাতে পারতাম তাহলে এমনটা হতো না।’

টানা তিন ম্যাচে একই রকম ভুল করে গেছে দল। প্রথম দুই ম্যাচে করা ভুল থেকেও দল শিক্ষা নিতে পারেনি, বরং তৃতীয় ম্যাচে এসে সেই ভুলগুলো আরও প্রকটভাবে দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে তাই সৌম্য যতই দাবি করুন যে, শ্রীলঙ্কার সঙ্গে আরেকটি সিরিজ হলে তাঁরা দেখিয়ে দিতে পারবেন, বাংলাদেশই ভালো দল—সেটি বিশ্বাস করতে কষ্ট হয়।

পরাজয়ের কারণ হিসেবে অনেক যুক্তি দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সৌম্যের ওই কথাটাই মূল কথা, তাঁরা খেলোয়াড়। আর খেলোয়াড় হিসেবে তাঁদের দায়িত্ব ভালো খেলা। জয়-পরাজয়, ধবলধোলাই—এসব আলোচনা শেষে ওটাই শ্রীলঙ্কা সিরিজের সারমর্ম, বাংলাদেশ ভালো খেলেনি।

সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে যিনিই এসেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। শুরুর দিকে সেই আশাবাদ ছিল সিরিজ জয়ের। পরের দিকে সেটি সিরিজে ফেরার। আর শেষ দিকে নিজেদের গৌরব ও সম্মান ফিরে পাওয়ার, সেই সঙ্গে কিছু একটা নিয়ে দেশে ফেরার। কিন্তু সিরিজে ধবল–ধোলাই হয়ে সব আশাই রূপ নিয়েছে হতাশায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD