শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

হাজার বছর পুরোনো একটি শিব মন্দির খুলছে পাকিস্তানে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক: হাজার বছর পুরোনো একটি শিব মন্দির খুলছে পাকিস্তানে। এই মন্দির শেষ ৭২ বছর পুরোপুরিভাবে বন্ধ করা ছিল। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ। যদিও তা সময়ের সাথে রক্ষনাবেক্ষনের অভাবে ক্ষয়ে গেছে। মন্দিরের দেওয়ালে গজিয়ে ওঠা আগাছা বয়ে বেরাচ্ছে সময়ের ছাপ। নেই মূর্তি তবু ঠায় দাঁড়িয়ে মন্দির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশেই এই পদক্ষেপ করেছে সরকার। দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে মন্দিরের অনেক জায়গারই জীর্ণ দশা। পাক সরকার জানিয়েছে,খুব শিগগিরি মন্দিরের পুনর্নবীকরণ করা হবে।
সিয়ালকোটের ডেপুটি পুলিস কমিশনার বিলাল হায়দর বলেছেন, কোনও বাধ্যবাধকতা নেই, বছরের যে কোনও দিন পুণ্যার্থীরা মন্দির দর্শনে যেতে পারেন।

সর্দার তেজা সিং সিয়ালকোটের ধারোয়ালে তৈরি করেছিলেন শাওয়ালা তেজা সিং মন্দির।
দেশভাগের পর মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান প্রশাসন। তবে মন্দিরে ঢুকতে না পারলেও বাইরে তা দর্শনে যেতেন হিন্দু পুণ্যার্থীরা। কিন্তু ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ওই বছরই হিন্দু পুণ্যার্থীদের একটি দল শাওয়ালা তেজা সিং মন্দির দর্শনে গেলে সেখানে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। তারপর থেকেই মন্দিরটি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD