শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে :তথ্যমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি অপরাজনীতি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে তার উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিকতা ফেলোশিপের সার্টিফিকেট ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বিএনপি প্রতিনিয়ত অপরাজনীতি করছে। প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়ার জন্য সরকার সমস্ত কিছু করছে। দেশের সর্বোচ্চ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জিহবায় যখন কামড় লেগেছিল, তখন তারা বলেছিল বেগম জিয়ার জীবন শংঙ্কার মুখে তিনি কিছু খেতে পারছেন না। একটা ছোট্ট বিষয়কে তারা যেভাবে তারা বলেছিলেন, সেটা অত্যন্ত হাস্যকর। এখন আবার তার দাঁতের ব্যাথা বা সামান্য সমস্যা দেখা দিয়েছে, এটা নিয়েও তারা বলছেন বেগম জিয়ার স্বাস্থ্য খুব খারাপ। ক’দিন পরপর এগুলো বলে তারা আসলে নিজেদের হাস্যস্পদ করে তুলছেন। অথচ বেগম জিয়ার জন্য কারাগারে একজন সার্বক্ষনিক চিকিৎসক ও নার্স রয়েছেন। তারা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। কোন কোন সময় তার ইচ্ছানুযায়ী ব্যক্তিগত চিকিৎসকরাও তা সাথে পরামর্শ করতে পারছেন।’
বেগম জিয়াকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করা ঠিক নয় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা অপরাজনীতি করছেন, এটা ঠিক নয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের অনেক মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, তবে এটা মহামারি আকারে হয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সব ধরনের আয়োজন করেছে। ডেঙ্গু শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার অন্যান্য দেশেও হচ্ছে। আশা করছি, দ্রুতততম সময়ের মধ্যে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে। কিন্তু বিএনপি যেভাবে সংবাদ সম্মেলন করে ফুলিয়ে-ফাঁপিয়ে এই বিষয়টিকে উপস্থাপন করছে এবং তাদের কথাবার্তা শুনে মনে হয় যেন মশায় কামড়ানোর জন্য আওয়ামী লীগ দায়ী।’ সূত্র: (বাসস)

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD