হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও শহর স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
২৭ জুলাই শনিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানসহ জাতীয় ৪নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
২৮ জুলাই রবিবার বিকেলে শহর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের মালগুদাম রোড থেকে এক আনন্দ র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলাস্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ।
শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুখলেছুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম, শেখ রাজু, এস এম মেহেদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক, মাসুদুর রহমান মাসুদ, জাহাঙ্গীর আলম, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সাবিবুর রহমান টিটুসহ অন্যন্যে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ২৫ পাউন্ডের একটি কেক কাটার মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্ত হয়।