শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান মাহাথির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০১৯
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি-সংগৃহীত

জার্মান-বাংলা ডেস্ক:২০১৭ সালের ২৫ শে আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধরা। এর ফলে বাধ্য হয়ে কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হন। জাতিসংঘ এ নৃশংসতাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। এ সময়ে ব্যাপকহারে গণধর্ষণ হয় বলেও রিপোর্ট দিয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে দেখা উচিত। তাদেরকে তাদের নিজেদের রাজ্য গড়ে তুলতে সুযোগ দেয়া উচিত। ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা যদিও মালয়েশিয়ার নেই, কিন্তু মিয়ানমারে যেভাবে হত্যাযজ্ঞ বা গণহত্যা ঘটছে, সেজন্যই এক্ষেত্রে মালয়েশিয়া তা করছে। ড. মাহাথির বলেছেন, অবশ্যই এক সময় ভিন্ন ভিন্ন অনেক রাজ্য নিয়ে মিয়ানমার গড়ে উঠেছে। কিন্তু বৃটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসন করার সিদ্ধান্ত নেয়। আর এ কারণে মিয়ানমারে বিভিন্ন উপজাতিগোষ্ঠী এক মিয়ানমারের ভিতর অঙ্গীভূত হয়। কিন্তু এখন তাদেরকে নাগরিক হিসেবে দেখা উচিত। অথবা তাদেরকে তাদের নিজেদের রাজ্য নিজেদেরকে গঠন করতে দেয়া উচিত।

ড. মাহাথির তুরস্ক সফরকালে সেদেশের বার্তা সংস্থা আনাডোলুকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।তার কাছে তুরস্কের ফেতুল্লাহ টেরোরিস্ট অর্গানাইজেশনের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে জানতে চাওয়া হলে ড. মাহাথির মোহাম্মদ বলেন, যেকোনো দেশে বিদ্রোহকে সমর্থন করে না মালয়েশিয়া।

এছাড়া চীনে উইঘুর মুসলিম সম্প্রদায়ের দুর্ভোগের বিষয়ে মন্তব্য করতে বলা হলে ড. মাহাথির বলেন, মালয়েশিয়া সব সময়ই সমঝোতা, আইনের মাধ্যমে সব বিরোধ মিটিয়ে ফেলার পক্ষে পরামর্শ দেয়। তিনি আরো বলেন, চীনকে আমাদের বলা উচিত এসব মানুষকে নাগরিক মেনে নিয়ে তাদের সঙ্গে সেরকম ব্যবহার করতে। যদিও তাদের ধর্ম আলাদা, এর উপর ভিত্তি করে তাদের সঙ্গে অন্যরকম আচরণ করা উচিত নয়। যখন আপনি সহিংসতা বেছে নেন, তখন সুষ্ঠু সমাধান অনেক কঠিন হয়ে পড়ে। এমন কোনো ঘটনা নেই যেখানে সহিংসতা ভাল কিছু অর্জন করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD