শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

পুতিন নিজের ভোট দিলেন মস্কোতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ মার্চ, ২০১৮

রাশিয়ার ৭ম প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ভোটটি দিয়েছেন। সবচেয়ে সুপার হেভিওয়েট প্রার্থী পুতিন রোববার সকালে রাজধানী মস্কোর কোসিয়াগিন সড়কে রাশান একাডেমি অব সায়েন্সেস-এ স্থাপিত ২১৫১ নম্বর ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দেন।

রাশিয়া ও বিভিন্ন দেশ থেকে আসা ১শর মতো সাংবাদিক ‘পুতিন ভোট দিতে আসছেন’ খবর পেয়ে রাশান একাডেমি অব সায়েন্সেস ভবনের সামনে ভিড় জমান। ভোট দেবার পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘‘যে সংখ্যক ভোট পেলে রাশিয়ার পেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যাবে, সেটা যদি পাই তাহলেই আমি সন্তুষ্ট। শতাংশের হিসাব এখানে মুখ্য নয়।’’

সংবাদ সংস্থাগুলো জানায়, পুতিনই হতে চলেছেন গণতান্ত্রিক রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদি নেতা। নির্বাচিত হলে এ নিয়ে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় দেশ পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে তার নিজের চতুর্থ দফা ক্ষমতারোহণ। এছাড়া মাঝখানে একবার রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। তবে তখনও কাগজে কলমে থাকলেও বাস্তবে রাশিয়ার দণ্ডমুণ্ডের কর্তা তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ছিলেন না, বরং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনই ছিলেন। ২০০৮ সালে জর্জিয়ার সঙ্গে যুদ্ধে সার্বিক নেতৃত্বভার পুতিনই নিয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD