শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিয়া সাহার মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ সাম্প্রদায়িক উগ্রবাদের গভীর ষড়যন্ত্রের অংশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন,প্রিয়া সাহার মিথ্যা অভিযোগ অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। এতে আরো উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও, শ্যামল ভট্টাচার্য, দয়াল কুমার, জয়দত্ত বড়–য়া ও জ্যামস সুব্রত হাজরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান কাঁধে কাঁধ রেখে এদেশে বসবাস করে বাঙ্গালী সংস্কৃতি সমৃদ্ধ করেছে। বাঙালি সংস্কৃতির এ ধারাকে সমুন্নত রাখতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে এদেশ স্বাধীন হয়েছে। এ দেশের স্বাধীনতাকে রুখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে ধুলিসাৎ করতে একটি প্রতিক্রিয়াশীল অপশক্তি এদেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি ভূলুণ্ঠিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগ বাস্তবসম্মত নয়। ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে এ তথ্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। দেশের সকল মানুষ তার এই অপকর্মের ধিক্কার ও নিন্দা করেছে। প্রিয়া সাহার বক্তব্যের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নিকট বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তার এ ধরনের মিথ্যা বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।

সরকার সকল ধর্মের মানুষের জন্য উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সরকার প্রায় দুই হাজার মন্দিরের উন্নয়নে ২৫১ কোটি টাকা প্রদান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টেও স্থায়ী আমানত ১০০ কোটি টাকায় উন্নীত করেছে। বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টেও স্থায়ী আমানতও বৃদ্ধি প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রশ্নের জবাবে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। তিনি আমেরিকা গিয়েছেন কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে যাননি; গেছেন একজন ভিকটিম হিসেবে।

নেতারা আরও বলেন,“মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ সাম্প্রদায়িক উগ্রবাদের গভীর ষড়যন্ত্রের অংশ। প্রিয়া সাহার দেশবিরোধী মিথ্যা অভিযোগ অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করতে প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করেছে। দেশ বিরোধী অপতৎপরতার দায়ে তার বিচার অবশ্যই করতে হবে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD