শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

শাওমি এবার নিয়ে এল‌ ‘স্মার্ট জুতা’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ির পর এবার স্মার্ট জুতা লঞ্চ করল শাওমি। চীনে শাওমির গণতহবিল প্রকল্প ‘ইউপিন’ এর অধীনে নতুন এই স্মার্ট জুতা লঞ্চ করেছে সংস্থাটি।

‘অ্যামেজফিট’ নামে এই জুতায় রয়েছে এমন সব যন্ত্রাংশ যা দিয়ে কত পথ অতিক্রান্ত হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্য পাওয়া যাবে।

চীনা প্রযুক্তি ওয়েবসাইটের তথ্য অনুসারে স্মার্ট জুতা বানানোর জন্য হুয়ামি টেকনোলজিস নামে একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শাওমি। এই জুতার সঙ্গে মি ফিট অ্যাপের সংযোগ স্থাপন করে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য। ১৭ মে থেকে চীনা বাজারে মিলবে এই জুতো।

নতুন জুতায় রয়েছে আগের থেকে আরও ভাল সেন্সর। যার ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। এর আগেও স্মার্ট জুতা লঞ্চ করেছিল শাওমি। তবে তা অত জনপ্রিয় হয়নি। এবার সাফল্য মেলে কি না সেদিকে নজর রয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞদের।

চীনা বাজারে অ্যামেজফিট মিলবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০০ টাকায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD