শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

“লন্ডনে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত জুয়েল এমপি”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

মার্ক রায়, তুলুস -ফ্রান্স প্রতিনিধি:প্রবল উৎসাহ উদ্দীপনা মাধ্যমে লন্ডনে পালিত হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিস্টান এমপি জুয়েল আরেং এর সংবর্ধনা অনুষ্ঠান। স্থানীয় খ্রীস্টান সংগঠন বাংলাদেশে খ্রিস্টান মিনিস্ট্রি ইউকে এবং বাংলাদেশে খ্রীস্টান কমিউনিটি ইউকে যৌথভাবে এ আয়োজন করে। গতকাল পূর্ব লন্ডনের সেন্ট এ্যান্টনী প্রাইমারি স্কুলের মিলানায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে ইউরোপের অন্য দেশ সহ লন্ডন এর আশেপাশে শহর গুলো থেকে খ্রিস্টান ভক্তরা হাজির হয়েছিল নিজের ভালোবাসার মানুষ কে এক পলক দেখতে এবং তাদের ভালোবাসা জানাতে। বিকেলে উপস্থিত খ্রিস্টান নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যকে নিয়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকে একটি সর্ব ইউরোপীয় খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয় এবং মার্ক রায় কে Coordinator করে একটি কমিটি তৈরি করা হয়। এরপর মাননীয় সংসদ সদস্য উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে পিঠা মেলার উদ্বোধন করেন। অতঃপর লিওনার্ড রোজারিও এর সভাপতিত্বে জুড মার্ক রোজারিও এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুরু হয়।

শুরুতেই এমপি জুয়েল আরেং এর প্রয়াত পিতা সর্বজন শ্রদ্ধেয় প্রমোদ মানকিন মন্ত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। যুথিকা কস্তার বাইবেল পাঠ এবং ফাদার বিজয় চন্দ বনিক এর বিশেষ আশীর্বাদের পর ফ্রান্স থেকে আগত বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজ-ফ্রান্স এর সম্মানিত সেক্রেটারি এবং গণমাধ্যম কর্মী মার্ক রায় সকলের পক্ষ থেকে খ্রিস্টান সমাজের মাননীয় এমপি জুয়েল আরেং-এমপি কে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়। আলোচনার শুরুতেই আয়োজক কমিটির অন্যতম সদস্য পাষ্টার কাজল সরকার মাননীয় সংসদের জীবনী সম্পর্কে আলোকপাত করে। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফাদার জন জিজাস, মার্ক রায়, ব্যারিস্টার মুক্তি সরকার, রেভা: মোহন জাইগিরধর,লেনার্ড রোজারিও সহ অন্যান্যরা। অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থিত সকলের পক্ষ থেকে ভালোবাসার স্বরূপ জুয়েল আরেং এমপি কে একটি ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সকলের ভালোবাসা ও সম্মানের মানুষ জুয়েল আরেং এমপি তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের লোক এবং সর্বোপরি তাঁর নিজের এলাকার লোক সকলের কাছে সে ভীষণ কৃতজ্ঞ।তিনি আরও বলেন এই সরকারের আমলে বাংলাদেশে আমরা খিস্টান সমাজের মানুষ অনেক বেশি নিরাপদ।

পরিশেষে মিল্টন কস্তার ধন্যবাদ জ্ঞাপন এবং পিঠা মেলার পুরস্কার বিতরণী করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে মিল্টন কস্তা এবং চন্দনা কস্তার সঞ্চালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আনা সরকারের ভায়োলিনের মায়াবী সুর সবাইকে বিমোহিত করে। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফ্রান্সের তুলুজ থেকে আগত ক্ষমা রায়, মিতালী, সরকার, গ্রেইস, জেনি,চন্দনা কস্তা, ভিন্সেন্ট বিশ্বাস, পাষ্টার কাজল সরকার প্রমুখ।

উল্লেখ্য যে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ- ফ্রান্স, প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন-ইটালি, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন-জার্মানি এবং ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফেলোশিপ -বার্মিংহাম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD