হাসান আহাম্মেদ সুজন জামালপুর প্রতিনিধি:গ্যাসের মূল্য বৃদ্ধি ও ভারতের সংখ্যালঘু মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই শনিবার দুপুরে দয়াময়ী মোড় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন।ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদ’র সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদ সমাবেশে বক্তব্য দেন।অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মুফতি মিনহাজ উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর শহর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ প্রমুখ।
এসময় জেলা, শহর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।