শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মাল্টিকালচ্যারাল একাডেমির পর্তুগীজ ভাষা শিক্ষা সনদ বিতরণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
লিসবনে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের পর্তুগিজ ভাষা শিক্ষা সাটিফিকেট প্রদান করা হয়

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:লিসবনে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের পর্তুগিজ ভাষা শিক্ষা সাটিফিকেট প্রদান করা হয়েছে।

এই উপলক্ষে স্থানীয় সময় সোমবার বিকেলে বাংলাদেশি অধ্যুষিত এলাকায়, একাডেমির নিজস্ব ক্যম্পাসে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থীদের তত্বাবধানে।

একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ এর সঞ্চালনায় এবং মোঃ সম্রাট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগালের প্রথম সচিব হাসান আবদুল্লাহ তহিদ। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীন ব্যক্তিক্ত ও লিসবন সান্তা মারিয়া মায়রের কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, লেহাজ উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব জহিরুল আলম জসিম, আবুল বাশার বাদশাহ এবং আবুল কালাম আজাদ। বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশান অব পর্তুগাল এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী শাহীন সায়ীদ।

আরো উপস্থিত ছিলেন পর্তুগালের ইমিগ্রেশন হাই কমিশনে কর্মরত একমাত্র বাংলাদেশী মঈন উদ্দিন আহমেদ, তরুণ উদ্যোক্তা জিয়াউল ইসলাম নিপু এবং একাডেমির পর্তুগীজ শিক্ষিকা সুফিয়া, রোসা ও পাওলা। সার্বিক সহযোগিতা ছিলেন সাবেক শিক্ষার্থী মোঃ রানা, সরকার, তানভীর জনি ও মহসিন।

লিসবনে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের পর্তুগিজ ভাষা শিক্ষা সাটিফিকেট প্রদান করা হয়

বক্তারা একাডেমির সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান এবং পর্তুগীজ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। সারা বিশ্বের প্রায় দু’শ মিলিয়ন মানুষ পর্তুগীজ ভাষায় কথা বলে তাই এই ভাষার গুরুত্ব অপরিসীম। তাছাড়া স্থানীয় পর্যায়ে ভাল কাজ ও সুযোগ সুবিধা পেতে হলে এই ভাষা জানা জরুরি। শুধুমাত্র নাগরিকত্ব গ্রহনের জন্য এই ভাষা না শিখে এটিকে ক্যারিয়ার গঠনে কাজে লাগাতে পরামর্শ দেন বক্তারা।

বাংলাদেশিদের উদ্যোগে ও তত্ত্বাবধানে এবং সরাসরি কমিউনিটির মানুষের হাত থেকে পর্তুগিজ ভাষা শিক্ষার সনদ গ্রহন করতে পেরে বাংলাদেশি হিসেবে শিক্ষার্থীরা গর্ববোধ করেন। এবং সামনের দিনে আরো অধিক পরিমানে এমন উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন সল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে পর্তুগিজ ভাষা শিক্ষার কার্যক্রম শুরু হবে। ফলে পর্তুগালে শিক্ষার্থী ভিসায় বা কাজের ভিসায় আসতে যারা ইচ্ছুক, সরাসরি বাংলাদেশ থেকে এই ভাষা আয়ত্ত করে এখানে আসতে পারবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD