ফাতেমা রহমান রুমা:এটি শুরু হয় সেন্ট নিকলাস্ থেকে Zermatt হয়ে Riffelsbeth এ শেষ হয় নরমাল ম্যারাথন। আর Ultra ম্যারাথন Riffelsberg পার হয়ে আরো আট কিলোমিটার গিয়ে Gornergrat এ শেষ হয়।
দুর্গম পাহাড়ী পথ পেরিয়ে যখন Gornergrat এ সাউন্ডবক্সে এনাউন্স করে এখন আসছে বাংলাদেশী শিব শংকর পাল তখন সারাদিনের সকল ক্লান্তি মুহুর্তেই পাহাড়ের মাঝে বিলীন হয়ে যায় আর গর্বে বুকটা ভরে যায়।এটি ছিল আমার ১০৫ তম ম্যারাথন।
Zermatt সম্পর্কে একটা কথা না বললেই না।Zermatt শহরটা পরিচিত Matterhorn পাহাড়ের জন্য।আর Matterhorn পাহাড় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পাহাড়।অতি সুন্দর ছোট্ট পাহাড়ী এই শহরে কোন গাড়ী নাই।এখানে যারা বসবাস করে তারা আগের শহর Täsch এ গাড়ী রেখে ট্রেনে করে যেতে হয়।Täsch এর পরে আর কোন গাড়ীর ব্যবস্থা নাই। প্রাকৃতিক পরিবেশ যেন নষ্ট না হয় এ কারনেই এই ব্যবস্থা।