সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি:র্যালি আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে নেত্রকোনায় যুব মহিলালীগের ১৭তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টায় ছোটবাজারস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দির সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দা বিউটির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌর মেয়র জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান। এছাড়াও অন্যান্যে আওয়ামীলীগ নেতা ভজন সরকার, দিপক ধার গুপ্ত, গাজী মোজাম্মেল হোসেন টুকু, চপল দত্তসহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবমহিলালীগের নেত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কানে নেতাকর্মীরা।
পরে কার্যালয়ের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে অবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ মহিলা নেত্রীরা অংশ গ্রহন করেন।