আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৭নং ধলদা ও বেনেখড়ি ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেম্বর সাহেব আলী।
শুক্রবার বিকালে স্হানীয় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ধলদা ঈদগাহ মাঠে এ সম্মেলনে এ সময় আরো উপস্থিত উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর, মেম্বর হাফিজুর রহমান, মেম্বর হাসানুজ্জামান, মেম্বর মশিয়ার মেম্বর, মহিলা মেম্বর মমতাজ বেগম, মাছুরা খাতুন, আওয়ামী লীগ নেতা রানা মাহমুদ,ফিরোজ আহম্মদ,সুজাম আলী, মেম্বর মোজাম আলী,নজরুল ইসলাম নজু, যুবলীগ নেতা মাসুদুর রহমান সবুজ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
আলোচনা অনুষ্ঠান শেষে এ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় রানা মাহমুদ কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয় এবং সভাপতি পদে ৩জন প্রার্থী হওয়ায় কোন সিদ্বান্ত গ্রহন করা হয়নি।