আরিফুজ্জামান আরিফ.বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডবামুনিয়া সোনাতনকাটি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে বামুনিয়া সোনাতন কাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তবিবর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম- সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা ইউনুছ আলী, আলমগীর কবির মেম্বর, আশরাফ আলী আশু মেম্বর, আল আমিন খান, হাসেম আলী, মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমূখ।
আলোচনা শেষে তবিবর রহমান বিশ্বাসকে সভাপতি নির্বাচিত করা হয় এবং সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দীতা করায় এ পদে কাউকে নির্বাচিত করা সম্ভব হয়নি।