হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর – এ প্রতিপাদ্য নিয়ে শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি মাঠে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো গাজীপুর মহানগর আওয়ামী লীগ ।
মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি । এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি , শামসুন নাহার এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুর রউফ নয়ন, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুখ ।
মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । ২০৩০ সালের মধ্যেই দেশ হবে উন্নত ।সভায় হাজারো মানুষের সমাবেশ ঘটে ।