যুবায়ের আহম্মেদ,লন্ডন প্রতিনিধি: ২৫শে জুন ২০১৯, রোজ মঙ্গলবার বিকাল ৬ ঘটিকার সময় হ্যারো রোড ষ্টো সেন্টারে আব্দূল আজিজ তকি বিরোচিত মুক্তিযুদ্ধের সংগঠক ও বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ উস্তার আলীর জীবন কাহিনীর উপর লিখিত ‘চেনা মানুষের অজানা কাহিনী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক জনাব আব্দুল গাফ্ফার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার জনাব আশীকুন নবী চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি জনাব সুলতান শরীফ। আরো ছিলেন ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের কাউন্সিলার নাফসিকা থালাসিস, কাউন্সিলার পেুট্রসিয়া, কাউন্সিলার গাথ্রী মেকই, কাউন্সিলার পাপিয়া কোরেশী ও কাউন্সিলার আয়েশা লেস । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জনাব জালাল উদ্দিন, সহ সভাপতি সিতাব চৌধুরী, সহ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলার জনাব খলীল কাজী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান নুনু , মুক্তিযোদ্ধা আব্দুল মুুমিন ও নিউপোর্ট আওয়ামীলীগের সম্পাদক ফকরুল ইসলাম। অনুষ্ঠানে বইয়ের উপর আলোচনা কালে লেখক আব্দুল আজিজ তকি বলেন – বইটি আলহাজ উস্তার আলীর জীবনী গ্রন্থ নয়। তাঁর জীবনথেকে নেয়া কিছু অজানা কাহিনী দিয়ে রচিত। যে কাহিনীগুলো আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে শিক্ষনীয় হিসাবে কাজে লাগতে পারে। বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার জনাব আসিকুন নবী বলেন – লেখক বইটিতে সাধারণ একজন মানুষের ভিতরের কিছু অসাধারণ গুণাবলী তুলে ধরেছেন। আলোচনাকালে উপস্থিত সকলেই বইটির প্রচুর প্রশংসা করেন।