শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জয়ের নায়ক ইমাদ ওয়াসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০১৯
ইমাদ ওয়াসিম।ফাইল- ছবি

স্পোটস ডেস্ক:আট ম্যাচে চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে পাকিস্তান। তিন পরাজয়ের বিপরীতে তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৮ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড নেমে গেছে পাঁচে, ছয়ে নেমে গেছে বাংলাদেশ।

বিরানব্বই বিশ্বকাপের সেই স্বরণীয় যাত্রার সঙ্গে মিল রেখে এবারো বিশ্বকাপে অগ্রযাত্রা অব্যহত রেখেছে পাকিস্তান। আসরে তাদের অষ্টম ম্যাচটি জিততে অবশ্য কাটখড় পোড়াতে হয়েছে। লক্ষ্যটা নাগালের মধ্যেই ছিল। সহজ সেই লক্ষ্য কঠিন করে তোলেন ব্যাটসম্যানরা। শেষ ওভারে গড়ানো রোমাঞ্চকর সেই ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সরফরাজ বাহিনী।

লিডসের হেডিংলির মন্থর উইকেটে বিশ্বকাপের ৩৬তম ম্যাচে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২২৭ রানে আটকে দেয় পাকিস্তান। মামুলি লক্ষ্য পেরুতে ৪৯.৪ ওভার ব্যাট করতে হয়েছে সরফরাজ আহমেদের দলকে। অপরাজিত ৪৯ রানের ইনিংসে পাকিস্তানের জয়ের নায়ক সাত নম্বর ব্যাটসম্যান ইমাদ ওয়াসিম।

শেষ ওভারে দরকার ছিল ৬ রান। অফ স্টাম্পের বাইরে গুলবাদিন নাইবের করা চতুর্থ বলটি ঠাণ্ডা মাথায় বাউন্ডারির বাইরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ইমাদ।

দুর্দান্ত বোলিং করেছেন আফগান স্পিনাররা। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন সামিউল্লাহ শিনওয়ারিও। কিন্তু তার দুই ওভার কেন আফগান অধিনায়ক কাজে লাগাননি এই প্রশ্ন রয়েই যায়। বিপরীতে খরুচে বোলিং করেন গুলবাদিন। আফগান স্পিনের সামনে রান তোলোর পথ খুঁজে পাচ্ছিলেরন না ইমাদ ও শাদব খান। এমন সময় গুলবাদিন এসে দেন এক ওভারে ১৮ রান। এরপর হাতে চার উইকেট নিয়ে ২৪ বলে ২৮ রানের হিসাব মিলিয়ে নেয় পাকরা। সপ্তম উইকেটে ৫০ তাদের রানের জুটিই দলকে ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

ইনিংসের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের বলে লেগ বিফোর হয়ে যান ফখর জামান। ম্যাচ সর্বোচ্চ ৭২ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ইমাম-উল-হক (৩৬) ও বাবর আজম (৪৫)। নিজের টানা দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে তুলে নিয়ে দলকে আসরে প্রথম জয়ের স্বপ্ন দেখান দুর্দান্ত বোলিং করা মোহাম্মাদ নবি। এরপর থিতু হয়ে আউট হন মোহাম্মাদ হাফিজ (১৯), হারিস সোহেল (২৭) ও সরফরাজ (১৮)।

আফগানিস্তানের সাত ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও তাদের ইনিংসেও কোনো ব্যক্তিগত ফিফটি ইনিংস নেই। সর্বোচ্চ ৪২ রান করে আসে আসগর আফগান ও নাজিবুল্লাহ জদরানের ব্যাট থেকে। মন্থর উইকেটে দ্রুত তিন উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। সুবিধা পেয়েছেন স্পিনাররাও। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে পাকিস্তান বোলাররা ব্যাটসম্যানদের জন্য লক্ষ্যটা নাগালের মধ্যে রেখে দেন।

টানা দুই বলে গুলবাদিন নবি ও হাশমতউল্লাহ শহিদিকে ফেরান শাহিন। শুরু থেকে শট খেলতে থাকা ওপেনার রহমত শাহকেও নিজের শিকারে পরিণত করে স্কোরবোর্ড ৩ উইকেটে ৫৭ করে দেন এই তরুণ পেসার। এরপরই আসে আফগান ইনিংসের সবচেয়ে বড় জুটি। স্রোতের বিপরীতে আগ্রাসী ব্যাটিং করতে থাকা আসগর আফগানকে বোল্ড করে ৬৪ রানের সেই জুটি বিচ্ছিন্ন করেন শাদব খান। শেষদিকে দুটি ত্রিশোর্ধো জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন নাজিবুল্লাহ। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা শাহিন ৪৭ রানে তুলে নেন চার উইকেট। দুটি করে নেন ইমাদ ও ওয়াহাব রিয়াজ।

আফগানিস্তানের এটি অষ্টম ম্যাচ। নিজেদের নামের পাশে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি তারা। ৪ জুলাই নিজেদের শেষ ম্যাচে আরেক বিদায়ী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আফগানরা। শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD