শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগালে নাগরিকত্ব আবেদনে শীর্ষে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ,লিসবন(পর্তুগাল)প্রতিনিধি:গত পাঁচ বছরের মধ্যে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের প্রবণতা সর্বোচ্চ সংখ্যায় পৌছেছে ২০১৮ সালে। ২০১৭ সালের তুলনায় ১৬৫% আবেদনের হার বেড়েছে বাংলাদেশী আবেদনকারীদের। বর্তমানে ৫৩২৫ জন বাংলাদেশী পর্তুগিজ নাগরিক রয়েছেন বলে তথ্য দিয়েছে পর্তুগাল বর্ডার কন্ট্রোল এন্ড ইমিগ্রেশন সার্ভিস (SEF).

সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ইমিগ্রেশন বর্ডার এন্ড এসাইলাম রিপোর্ট ২০১৮ অনুযায়ী পর্তুগালের অভিবাসীদের ৩৩.৭% ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের নাগরিক।

যদিও ২০১৮ সালে সবচেয়ে বেশি ব্রাজিলের মানুষ পর্তুগীজ নাগরিকত্ব গ্রহন করেছেন, প্রায় ২৮২১০ জন। পক্ষান্তরে ইটালির ৬৯৮৯ জন, ফ্রান্সের ৫৩০৬ জন, বৃটিশ ৫০৭৯ জন এবং বাংলাদেশের ৫৩২৫ জন যা ২০১৭ সালের চেয়ে ১৬৫% বেশী।

রিপোর্টে আরো উল্লেখ করা হয় নেপালের ১১৪৮৯ জন যা গত বছরের চেয়ে ১৪১ ভাগ বেশী, ইন্ডিয়ার ১১৩৯৩ জন, যা ১২৭ ভাগ বেশী গত বছরের চেয়ে এবং ভেনিজুয়েলার ৪৭৪০ জন যার বৃদ্ধির হার ৮৩ ভাগ।

২০১৮ সালে ৯৩ হাজারের বেশী অভিবাসী পর্তুগালে বৈধ কাগজপত্র পেয়েছেন যা ২০১৭ সালের থেকে ৫১.৭ ভাগ বেশী। পর্তুগাল বর্ডার কন্ট্রোল এন্ড ইমিগ্রেশন সার্ভিস (SEF) এর প্রতিবেদন অনুযায়ী নতুন বৈধ হওয়া অভিবাসীদের বেশীর ভাগই হচ্ছে বাংলাদেশ ও নেপালের নাগরিক।

রিপোর্ট অনুযায়ী পারিবারিক পূর্ণ মিলনী ভিসা, প্রফেশনাল ভিসা ও স্টুডেন্ট ভিসার হার ছিল উল্লেখযোগ্য সংখ্যক। এসময় গোল্ডেন রেসিডেন্ট পারমিট ভিসা অনুমোদন করা হয় ১৪০৯ টি এবং তাদের পরিবারের জন্য আরো ২৫০০ ভিসার আবেদন মঞ্জুর করা হয়।

পর্তুগাল বর্ডার কন্ট্রোল এন্ড ইমিগ্রেশন সার্ভিস (SEF) এর রিপোর্টে দেখা যার গত বছর ৮৪৮ মিলিয়ন ইউরো গোল্ডেন রেসিডেন্ট পারমিট ভিসায় আওতায় বিনিয়োগ হয়েছে পর্তুগালে যার মধ্যে ৭৬২ মিলিয়ন ইউরো সরাসরি ১৩৩২ টি আবাসন সংশ্লিষ্ট প্রকল্পে বিনিয়োগ হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD