শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

স্পোর্টস ডেস্ক:ওয়েস্টইন্ডিজকে পাড়ার দল বানিয়ে কোহেলিরা পুর্ণ দু’পয়েন্ট অর্জন করেছে। ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পন ক্রিকেটবোদ্ধাদের বিষ্মিত করেছে। ওল্ড ট্রাফোর্ডে ভারত ১২৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে। এই জয়ে ভারত ৬ খেলায় ১১পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেলো। সেই সাথে সেমিফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করেছে। ভারতের দেয়া ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫০ ওভারে ১৪৩ রানেই ১০ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে কোহলি ও ধোনির অর্ধশতকে ভারত ৭ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করে।
দলীয় ২৯ রানে ভারতের প্রথম উইকেটের(রোহিত শর্মা। ) পতন হয়। দলীয় ৯৮ রানে লোকেশ রাহুলকে আউট করেন জেসন হোল্ডার। এরপর দলীয় ১২৬ রানে বিজয় ও ১৪০ রানে কেদার যাদবের উইকেট তুলে নেন রোচ। কোহলি ৮২ বল থেকে ৮টি চারের মারে করেছেন ৭২ রান।

এরপর ধোনির সঙ্গে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৭০ রানের জুটি গড়ে দলীয় রান আড়াইশ পার করেন হার্দিক পাণ্ডিয়া। শেলডন কটরেলের বলে ফ্যাবিয়ান অ্যালেনে হাতে ক্যাচ দেয়ার আগে ৩৮ বল থেকে ৪৬ রান করেন তিনি। কিছুটা হাফসেঞ্চুরি করে ভারতের স্কোরকে ২৬৮ রানে নিয়ে যেতে সক্ষম হন ধোনি। তিনি ৬১ বল থেকে ৫৬ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ তিনটি এবং শেলডন কটরেল ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন। গেইল ১৯বলে ৬রান,সুনীল ৪০বলে ৩১ রান,হোপ ১০বলে ৫রান, নিকোলাস ৫০বলে ২৮ রান,শিমরন ২৯বলে ১৮রান,হোল্ডার ১৩ বলে ৬রান, কালোর্স ৫বলে ১রান সংগ্রহ করেন।ফেবিয়ান কোন রান পান নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD