শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির বার্ষিক বনভোজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

মেহেনাস তাব্বাসুম শেলি,রোম প্রতিনিধি:ইতালিতে বাংলাদেশি সামাজিক সংগঠন ‘মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। “বিক্রমপুর যেখানে ইতিহাসের শুরু এসো মিলি শিকড়রের সন্ধ্যানে” এই শ্লোগানকে সামনে রেখে গত রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ বনভোজন ও আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়। কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির এ বনভোজনে অংশ নেন,ইতালিতে বসবাসরত শত শত বাংলাদেশি। এতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়।

মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির পরিচালনায় ২৩শে জুন রোববার রোমের তরপিনাত্তারা, তুসকোলানা ও ভিত্তোরিও থেকে ৩টি বাস সহযোগে বনভোজন যাত্রা শুরু হয়। পথি মধ্যে সবাইকে সমিতির ব্যবস্থাপনায় সকালের নাস্তা পরিবেশন করানো হয়। নাস্তা শেষে আবার যাত্রা শুরু হয় নির্ধারিত স্থানের উদ্দেশ্যে। রোমের অদূরে লাগো ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি (Alba Adriatica Abruzzo) পর্যটন কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়।

দুপুর দিকে পৌছলে সকলকে সমিতির ব্যবস্থাপনায় দুপুরের খাবার পরিবেশন করানো হয়। সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগোর) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, এদিকে মহিলাদের জন্য বালিশ বদল খেলাসহ নানা ধরনের খেলা ও অনুষ্ঠান চলতে থাকে দিনব্যাপী। এরই ফাঁকে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ।

বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি ধূমকেতু কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মধ্যে ইতালি আওয়ামী লীগ, ইতালি মহিলা আওয়ামী লীগ, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি সাবেক সভাপতি মোঃ সেলিম আহমেদ, বৃহত্তর ঢাকা যুব পরিষদ, রোম মহানগর আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, বরিশাল বিভাগ সমিতি ইতালি, মহিলা সমাজ কল্যান সমিতি, মহিলা সংস্থা ইতালী, তুসকোলানা সমাজ কল্যান সমিতি, তুসকোলানা নারী সংস্থা, নব জাগরন নারী কল্যান সমিতি, তুসকোলানা আওয়ামী লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ প্রমুখ।

এছাড়াও মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আইয়ুব খান প্রিন্স, সোয়েব দেওয়ান, মুক্তার জামান, বর্তমান সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, আলম মাহমুদ, রবিন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সদস্য তুহিনা সুলতানা মলি, সোহেল সহআরো অনেকেই।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে অতিথিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে মহিলাদের বালিশ খেলার পুরস্কার ৩টি জাফিয়া ফেশনের পক্ষ থেকে স্বত্বাধিকারী ফারজানা আলী প্রদান করেন। পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণকারী ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও যেকোনো সময় যেকোনো সহায়তায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

পরিশেষে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রনি সমাপনি বক্তব্যের মাধ্যমে বনভোজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তারা বলে,আগামীতেও আপনারা মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাথে থাকবেন এ আশা কামনা করছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD