শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে বাসদের শ্রদ্ধাঞ্জলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
২৬ জুন শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় মিরপুরস্থ শহীদ জননী জাহানারা ইমামেরর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসদ ঢাকা নগর নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, শাহজাহান কবীর, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, প্রকৌশলী শম্পা বসু, সজল বারৈ, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যে আন্দোলনের সূচনা করেছিলেন, তার ধারাবাহিকায় আমাদের আজকে রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধসহ মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। স্বাধীনতার ৪৮ বছরে ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো পালাক্রমে দেশ পরিচালনা করলেও তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করেছে। ফলে জোট মহাজোটের দুর্নীতিগ্রস্থ-দুর্বৃত্তায়িত আদর্শহীন রাজনীতি দেশকে আজ চরম দুর্গতি ও দর্দশার জায়গায় এনে দাঁড় করিয়েছে। তিনি যুদ্ধাপরাধ সংশ্লিষ্ট সকল সংগঠন নিষিদ্ধ এবং শিক্ষা-সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে মৌলবাদবিরোধী মতবাদিক সংগ্রাম জোরদার করে বিকল্প রাজনৈতিক শক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধের মৌল চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD