শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ষড়যন্ত্র করে উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না:নাসিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:“ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না” মন্তব্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রতি অবিচল আস্থা রেখে দলের নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহবান জানিয়েছেন। বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহরে দলের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য’র বাসায় অনুুষ্ঠিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ায় অংশগ্রহণ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। আবু ইউসুফ সুর্য্য’র পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের ষ্টেডিয়াম রোডে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাসিম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেছেন- কোন রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে তাদের কোন ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সমন্বিত রাজনৈতিক শক্তির প্রয়োজন। আর এ শক্তির যোগানদাতাই হচ্ছে তৃণমুল। কোন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার একমাত্র আস্থার জায়গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবও তাঁর পরিবারের সকল সদস্য, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার বিদেহী আত্বার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় দলের সিনিয়র সহ-ুসভাপতি সিরাজুল ইসলাম খান, হাজী ইসহাক আলী, আব্দুল হান্নান খান, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম,অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, স্বচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসরাম লিমনপ্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD