জার্মান-বাংলা ডেস্ক :
একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠনের ব্যানারে গতকাল জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের দাবি করেন একাত্তরের মুক্তিযোদ্ধা নামের এই সংগঠনটি।
১৯৭১সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ আমরা দেশের মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির সার্বিক সমর্থন নিয়ে হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক সশস্ত্র মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয় অবশেষে ৩০ লক্ষ মানুষের অবদান ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আমরা মুক্তিযোদ্ধারা অতঃপর যে যার কর্মক্ষেত্রে ফিরে যায় দীর্ঘ কয়েক বছর পর আমরা অনুধাবন করি যে, যত্রতত্র ইতিহাস বিকৃত হচ্ছে ও মুক্তিযোদ্ধা বনে গিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে জানা গেল যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা না থাকার ফলে এসব ঘটে চলেছে।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৭ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযোদ্ধার একটি সংজ্ঞা দিয়েছিলেন যা ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞা। বঙ্গবন্ধুর সংজ্ঞার আলোকে মুজিবনগর সরকারের নেতৃত্বে সেনা- নৌ-বিমান বাহিনী, পুলিশ, এফ,এফ, বিএলএফ, এমএফ ও দেশের অভ্যন্তরে ওঠা কয়েকটি বাহিনী মিলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা কোন অবস্থায় দেড় লাখের বেশি হবে না। অথচ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর থেকে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি-জামাত ও আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত বঙ্গবন্ধু প্রদত্ত সংজ্ঞা পাশ কেটে নানান গোঁজামিলপর সংজ্ঞার আশ্রয়ে এ পর্যন্ত সরকারিভাবে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজারের ওপরে। মুক্তিযোদ্ধার প্রকৃত সংজ্ঞার নিরিখে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ৮০ হাজার অমুক্তিযোদ্ধা রয়েছে। ২০১৭ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এর নামে এমন একটি প্রক্রিয়া শুরু করে যার মাধ্যমে যাচাই বাছাই এক বাণিজ্যনির্ভর প্রক্রিয়ায় আবির্ভূত হয় এবং আরও কয়েক লক্ষ ও অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এ সর্বগ্রাসী তামাশা বন্ধ ও মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে একাত্তরের মুক্তিযোদ্ধা সংগঠন গড়ে ওঠে ২০০১৮ সালের ২৬ জানুয়ারি। জাতীয় প্রেসক্লাব থেকে বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা ২০১৭ সালের তথাকথিত যাচাই-বাছাই বাতিলের দাবি ও দাবি বাস্তবায়নে উপর্যুপরি সংবাদ সম্মেলন প্রতিবাদ সভা মুক্তিযোদ্ধাসহ গত বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে স্মারকলিপি পেশ করা হয়।সংগঠনটি মুক্তিযোদ্ধা তালিকায় কোন অমুক্তিযোদ্ধা যেমন থাকবে না তেমনি কোন প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা বহির্ভূত হবে না। মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বিতাড়নের মাধ্যমেই কেবল মুক্তিযোদ্ধাদের মর্যাদা পুন:প্রতিষ্ঠা সম্ভব। তাই আমরা সরকারের নিকট কিছু দাবী করছি।
অনতিবিলম্বে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন প্রণয়নসহ মুক্তিযোদ্ধাদের উন্নততর আর্থসামাজিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা,বিচার বিভাগ ও সামরিক বাহিনীর সমন্বয়ে একটি উচ্চতর তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু প্রদত্ত মুক্তিযোদ্ধার আলোকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, যথাযথ যাচাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের বিতরণ সহ ভুয়া প্রমাণিত হলে তাদের রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানসহ রাষ্ট্র থেকে নেয়া তাদের সুযোগ সুবিধা ফেরত নিতে হবে এবং মুক্তিযোদ্ধা বানানোর সাথে যারা জড়িত তাদেরও কটোর শাস্তি প্রদান করতে হবে। পরিশেষে আমি আশা করবো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাত্তরের মুক্তিযোদ্ধা দাবির আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি প্রদান করেছেন সেটি ইতিহাসের পবিত্রতা রক্ষা করবেন। অন্যথায় আমরা মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবো এবং সেই আন্দোলনে আপনাদের সহযোগিতা কামনা করব।