শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

রৌমারীতে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ জুন, ২০১৯

অাবু সাইদ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে রাষ্ট্রীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা। সকাল ৯টায় দলীয় কার্যালয় রাষ্ট্রীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোমেন ঠিকাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র  সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগে সহ-সভাপতি নুরজাহান বেগম, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি,
বন্দবেড় ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দাঁতভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আমিনুল  ইসলাম (বিএসসি), যাদুরচর ইউনিয়ন আ’লীগ সভাপতি-সাখাওয়াত হোসেন সবুজ,উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন সহ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। উলেখ্য যে, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় আওয়ামী লীগের। প্রতিষ্ঠার দুই যুগে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। রোজ গার্ডেন থেকে কয়েকটি জায়গা বদল হয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যালয় হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের ১০তলা বিশিষ্ট কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । উক্ত অালোচনা সভা  পরিচালনা করেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবিদ শাহনেওয়াজ তুহিন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD