শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীস আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ জুন, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:আগামী ২৩শে জুন রোববার বহু কাংখিত গ্রীস আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।রাজধানী এথেন্সর হোটেল হিলটনের বলরুমে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান । গ্রীস আওয়ামী লীগের আহ্বায়ক বাচ্চু বেপারী এতে সভাপতিত্ব করবেন ।

অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে । ইতালি থেকেও দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে । গ্রীস আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রীসে এসে পৌছেছেন ।এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে গিয়ে পৌছলে গ্রীস আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী তাদের অভ্যর্থনা জানান ।এ সময় সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃদ্বয় বলেন, ইউরোপে আওয়ামী লীগকে তারা আরও শক্তিশালী করে গড়ে তুলতে চান।তারা আরও বলেন, যে সকল দেশের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অবিলম্বে ঐ দেশের সম্মেলন করতে হবে ।

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ।তার পর মাল্টা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন তারা।এর পর চেক প্রজাতন্ত্র আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে ।যেহেতু গ্রীস আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এথেন্স রয়েছেন,তাই গ্রীসেই আলোচনা সভার ডাক দেয়া হয়েছে ।অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান এবং ইতালি আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন ঐ আলোচনা সভা ও সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD