শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
ইতালী রোমে দোহার ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:মন্তেভেরদে সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম দোহার ঐক্য পরিষদ। দোহার ঐক্য পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠিত হয়েছে। মন্তেভেরদে প্রবাসীদের মিলনকেন্দ্র একটি হলরুমে এই ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠিত হয়।

ইতালী রোমে দোহার ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা

দোহার ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হামিদুর রহমান বুলেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মাঝির প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিব মকদম, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রইস উদ্দিন রকিব, সানপাওলো সামাজিক সংগঠনের সভাপতি শাহীন সুমন, যুবলীগ নেতা ইমরান মাতবর, সাদ্দাম হোসেন প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাশার হোসেন, সারোয়ার হোসেন, শেখ সোহেল, সোহেল মাঝি, মুস্তাক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি রুহুল বেপারী, সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ, সজল মাঝি, চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল খান, সাংগঠনিক সম্পাদক ভুলু শিকদার, প্রচার সম্পাদক মিঠু, সোহেল রানা, জাকির ভূইয়া, সহআরো অনেকেই।

ঐদিন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল মন্তেভেরদে হলরুমে। ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সুধীজনের অংশগ্রহনে ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠান প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়। ”ঈদ পূর্ণমিলনী” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করেন। অনুষ্ঠানে অংশ নিতে নিতে প্রবাসীরা মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে।

ইতালী রোমে দোহার ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা

আলোচনা সভায় বক্তারা বলেন,পদ পদবী নয় সংগঠনে থেকে দোহারবাসী তথা মানুষের সেবা করাই আমাদের মূল উদ্দ্যেশ্য। তারা বিগত বছরে সংগঠনের সেবামূলক বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত করার আকাংখা ব্যক্ত করেন। তারা সংগঠনে সদস্যদের মাঝে কোন ধরনের রাজনৈতিক সংকীর্ণতায় না থেকে দোহার প্রবাসীদের স্বার্থে একযোগে কাজ করার আহবান জানান।

পরিশেষে সভাপতি হামিদুর রহমান বুলেট ও সাধারন সম্পাদক জুয়েল মাঝি আলোচনা সভায় সংগঠনের সকলের সম্মতিক্রমে তাদের সমাপনি বক্তব্য মাধ্যমে দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে হাসান ইকবাল ও সহ সভাপতি চঞ্চল মাহমুদদের নাম ঘোষনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD