শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঘাপটি মেরে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় আওয়ামীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঘাপটি মেরে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে আওয়ামীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, কোন নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা করা হলে তা রাজনৈতিক ভাবে জবাব দেয়া হবে। কোন রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে কোন ষড়যন্ত্র আছে। কোন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বক্তব্য দেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উপর তাগিদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, তরুণ ও প্রবীণের সমম্বয়ে দলকে আরো সুসংগঠিত করতে হবে। দল সংগঠিত না থাকলে অপশক্তি মাথা চারা দিয়ে উঠবে। তাদের চক্রান্তে হেরে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপশক্তির কোন চক্রান্তে হেরে গেলে দেশ ও জাতির অপুরণীয় ক্ষতি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD