এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে মো. একরামুল হক নির্বাচিত হয়েছে। শনিবার শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
জেলার মোট ৩৭১ ভোটের মধ্যে সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল (২১৩) ভোট তার নিকট তম প্রতিদন্ধি এমদাদুল হক এমদাদ (১১৪) ভোট ও সাধারণ সম্পাদক পদে একরামুল হক (১৮৩) ভোট তার নিকটতম প্রতিদন্ধি আসাদুজ্জামান সোহেল (১৪৭) পেয়েছেন। ভোট গণনা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরি জুয়েলকে সভাপতি ও একরামুল হককে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন।