এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আমাদের ভাগ্য ভাল শেখ হাসিনার মতো নেতা পেয়েছে। শেখ হাসিনা জনগনের কথা বলেন, শান্তির কথা বলেন। তিনি দেশ ও জনগনের উন্নয়ন নিয়েই চিন্তা করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, শ্লোগান দিয়ে আর ছবি দেখিয়ে কেউ কখনো নেতা হতে পারে না। যুবলীগের মত সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামাতের দু:শাসন প্রতিরোধ করার সাহস থাকতে হবে। শ্লোগান, হাততালি আর প্ল্যাকার্ডে ছবি দেখিয়ে কেউ নেতা হতে পারে নি-আজও পারবে না। যুবলীগ করতে হলে, নেতা হওয়ার আগে ভাল সংগঠক হতে হবে ও কৌশলী হতে হবে।
শনিবার দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময়ে হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ড. আব্দুল আজিজ এমপি, তানভির ইমাম এমপি, সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাসসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলে দ্বিতীয় অধিবেশন চলছে।