শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাজেট ধনীকে আরো ধনী, গরীবকে আরোও নিঃস্ব করবে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ১৪ জুন বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগরের সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, শম্পা বসুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এবারের বাজেট দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট। বাজেটে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। তা সত্বেও ব্যাংক, শিল্প মালিক, গার্মেন্টস মালিক, কালো টাকার মালিক ও টাকা পাচারকারীদের নানাভাবে ছাড় ও প্রণোদনা দিতে সরকারের বাজেটে কোন কমতি হয়নি। যে দেশে শ্রমিকদের মজুরি পৃথিবীর সবচেয়ে কম এবং মালিকদের মুনাফার হার সবচেয়ে বেশি সেখানে গার্মেন্টস মালিকদের পুরনো প্রণোদনার সাথে নতুন নগদ প্রণোদনাসহ ৬৪০০ কোটি টাকা বরাদ্দ থাকছে। গার্মেন্টস মালিকরা বন্ডেডওয়ার হাউজের মাধ্যমে ৩৩ হাজার ১২ কোটি সহ প্রায় ১৫ ধরনের সুবিধা পাচ্ছে। বিপরীতে জিডিপিতে প্রায় ১৫% অর্থাৎ ৩ লাখ ৩২ হাজার ৮৬৫ কোটি টাকা অবদান রাখা সত্ত্বেও শ্রমশক্তির প্রায় ৪০ ভাগ কৃষকের জন্য তেমন কিছুই রাখা হয়নি। বোরো ধান চাষে প্রতি বিঘা জমিতে কৃষকের ৪/৫ হাজার টাকা লোকসান হলেও তার জন্য কোন সহায়তা বা নগদ প্রণোদনা বাজেটে রাখা হয়নি, ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক বৈদেশিক মুদ্রার প্রায় ৮৫ ভাগ জোগান দিলেও তাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শ্রমিকদের আবাসন, রেশন ও চিকিৎসার জন্য বাজেটে কোন বরাদ্দ রাখা হয়নি। তাদের জীবনমান উন্নয়নে দেয়া হয়নি কোন বিশেষ বরাদ্দ। দেশের সাধারণ মানুষের পকেট থেকে আরোও টাকা বের করার জন্য মোবাইল ফোনে আরোও শুল্ক বাড়িয়ে ১০০ টাকার মধ্যে ২৭ টাকা ভ্যাট ও সারচার্জ কেটে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সামগ্রিকভাবে বাজেটের প্রায় ৪১% টাকা আমলা, প্রতিরক্ষা, পুলিশ, র‌্যাব ও দেশি বিদেশী ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ করা হয়েছে। বিবরীতে দেশের ১৬ কোটি মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের মাত্র ৩১% টাকা খরচ করা হবে। ফলে এই বাজেটের মধ্যে সরকারের দর্শন ও নীতি পরিষ্কার হয়েছে যে, সরকার ধনী, লুটেরাদের স্বার্থের পাহারদার হিসেবে বাজেট পেশ করেছে।
নেতৃবৃন্দ বলেন, বাজেটে যতটুকু টাকা বরাদ্দ করা হয় তাও বছরে শেষে অনুৎপাদনশীল খাতে বৃদ্ধি পায় আবার উৎপাদনশীল খাতে কমে যায়। গত বছরের বাজেট বরাদ্দের তুলনায় সামরিক ও পুলিশ-র‌্যাবের খাতে বেশি খরচ করেছে। বিপরীতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দকৃত টাকা থেকে টাকা ফেরত গেছে। সাড়ে ৪ কোটি বেকারের দেশে কর্মসংস্থানের কোন নির্দেশনাও এ বাজেটে নেই। ফলে সামগ্রিকভাবে এ বছরের বাজেটকে সবচেয়ে বড় ঘাটতির, শিল্প মালিকের, ঋণখেলাপী, টাকা পারচারকারীদের বা ধনী বান্ধব বাজেট বলাটাই যৌক্তিক। কোনভাবেই এ বাজেট জন বান্ধব বাজেট বলা যাবে না এবং এই বাজেট ধনীকে আরো ধনী এবং গরীবকে আরো নিঃশ্ব করবে বলে নেতৃবৃন্দ সমাবেশে বলেন। বক্তাগণ ধনী বান্ধব এই বাজেটকে প্রত্যাখান করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় জনগণের কল্যাণে বাজেট প্রণয়নের সংগ্রামে বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD