শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে শার্শা আ’লীগের আনন্দ মিছিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০১৯
শার্শার নাভারনে বাজেটকে স্বাগত জানিয়ে উপজেলা আ.লীগের বিশাল আনন্দ মিছিল

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:শার্শার নাভারন বাজারে ২০১৯-২০ অর্থবছরের সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেটকে স্বাগত জানিয়ে শার্শা উপজেলা আওয়ামী লীগের উদ্দো্গে শুভেচ্ছা ও বিশাল আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা মোড় থেকে আনন্দ মিছিলের নেতৃত্বে দেন যশোর-১,আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় শেখ আফিল উদ্দিন এমপি বলেন,এবারের বাজেটে কোনো ঋণের বোঝা নেই। বাজেট গণমুখী, বাস্তবসম্মত। এই বাজেট দেশের সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।এই বাজেট গত এক বছরের সফলতার ধারাবাহিকতা বজায় রাখবে। বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ২৫ শতাংশ ব্যয় বাড়িয়ে এবার সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের প্রায় ২২ শতাংশ বেশি।
তিনি আরো বলেন “গত দশ বছরে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই বাজেট। এই বাজেট দেশের মানুষের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের।

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম -সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ আলহাজ্ব ওয়াহিজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল,উলাশী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল,শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD