শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ বছর পর সিরাজগঞ্জে যুবলীগের সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর আগামীকাল ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে যুবলীগের ১২টি ইউনিটের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। সম্মেলন ঘিরে লবিং-তদবিরে ব্যস্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা। এতে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে প্রাণচাঞ্চল্য।

সম্মেলনকে ঘিরে ভেন্যু শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম চত্বর, শহরের এসএস রোড, বাজার স্টেশনসহ বিভিন্ন স্থান পোস্টার, ডিজিটাল ব্যানার ও সড়ক-মহাসড়কে নির্মাণ করা হচ্ছে শতাধিক তোরণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে এবং সোস্যাল মিডিয়ায় ‘এমদাদ-একরাম পরিষদ’ ও ‘জুয়েল-সোহেল পরিষদ’র প্রচারণা চোখে পড়ার মতো। যুবলীগ ছাড়াও দলের সকল স্তরের নেতাকর্মীরাও প্রচারণায় অংশগ্রহণ করছেন।

সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা চাচ্ছেন, অশিক্ষিত, মাদকসেবীসহ নানা অপকর্মে জড়িতদের বাদ দিয়ে কর্মীবান্ধব, রাজপথের পরীক্ষিত, শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকর্মীরা সম্মেলনের মধ্যদিয়ে নেতৃত্বে আসুক।
আগামী ১৫ জুন শনিবার সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD