শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

এমপিওভুক্ত হতে পারে তিন হাজার প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:
স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য হলেও বাংলাদেশের এখনো বহু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের বাইরে। কিন্তু জাতীয় করনের আগে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা আজও এমপিওভুক্ত করা হয়নি। তাই এমপিওভুক্ত করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে যা শিক্ষামন্ত্রীর বক্তব্যে প্রকাশ পেল।

সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর আবারো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে। তবে এবার আগেরবারের চেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। সংসদে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরেই আমাদের সংসদ সদস্যরা এমপিও নিয়ে সংসদে কথা বলছেন। সরকারের গত মেয়াদে আমিও বলেছি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সর্বশেষ বার সরকার ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছিল। এবার আরো অনেক বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।

তিনি আরো বলেন, বাজেট প্রাপ্তি অনুযায়ী এমপিওভুক্ত করা হবে। তবে সেই সংখ্যা কোনোভাবেই ৩ হাজার অতিক্রম করবে না। তিন হাজারের আশেপাশে হতে পারে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সম্প্রতি আলোচনা হয়। কমিটির একটি অংশ চেয়েছিল পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। অন্যদিকে আরেকটি অংশ চাচ্ছেন, যেখানে একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শিক্ষা যোগ্যতা লাগে না সেখানে পর্ষদের সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রয়োজন নেই।

এ নিয়ে স্থায়ী কমিটিতে বিতর্ক হয় বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে মঙ্গলবার এ বিষয়ে সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্থায়ী কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে সত্যি। তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই এমন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাণবন্ত আলোচনা হয়েছে। ম্যানেজিং কমিটি কি হলে আরো ভালো হতে পারে, কিভাবে বিদ্যালয় মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা আরো হবে। এক সময় গিয়ে আমরা সিদ্ধান্ত নেব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD