শিরোনাম :
বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব খরা, দাবানল ও পানির সংকটে জার্মানি, সঙ্গে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা উদ্বেগ মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই – ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বন্ধ পাটকল চালু করতে প্রাণ-আরএফএল ও হ্যামকোর সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরাঞ্চলের সমৃদ্ধি: ত্রাণমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট ও আশপাশে গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা: রেলপথে বিঘ্ন, দাবানল, যানজট, বিমানবন্দর অভিযান ও সূর্যগ্রহণের প্রস্তুতি আলবার্ট আইনস্টাইন: কৌতূহল ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত

৩৯তম বিসিএস পরীক্ষার নম্বর বন্টন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: ৩৯তম (বিশেষ) বিসিএসের জন্য ৪০ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। গত ১০ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন কার্যক্রম শুরু হয়। সোমবার শেষ হলো আবেদনের সময়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯ তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নম্বর বণ্টন:
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯ তম বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে প্রশ্নের উত্তর দিতে হবে ২০০ নম্বরের। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

মেডিকেল বা ডেন্টাল সায়েন্স বিষয়ে পরীক্ষা হবে ১০০ নম্বরের। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা হবে।  এ পরীক্ষা এমসিকিউ ধরনের লিখিত হবে।

প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। তবে প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) বলেন, এই বিসিএসে টাকাসহ আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৩১৯ জনের। আর ২ হাজার ৬০৩ জন প্রার্থী টাকা জমা দেয়ার জন্য ৭২ ঘণ্টা অপেক্ষমাণ আছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD