শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বিয়ের ৯ বছরে শারীরিক সম্পর্কের প্রমাণ না মিলায় বিয়ে বাতিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
অনলাইন ডেস্ক: শারীরিক সম্পর্ক না হওয়ায় দীর্ঘ ৯ বছর আগের বিয়ে ভেঙে দিল আদালত। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। ঘটনাটি ভারতের।

মহারাষ্ট্রের কোলাপুরের এক দম্পতির ৯ বছর আগে বিয়ে হয়। তবে এই সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্কের কোনও প্রমাণ মেলেনি। আর এই যুক্তিতে বিয়ে খারিজ করে দেন মুম্বাই হাইকোর্ট।

বিচারপতি মৃদুলা ভাটকর তার রায়ে বলেন, যেকোনো বিয়ের একটি প্রধান উপাদান হচ্ছে স্বামী ও স্ত্রীর মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক। আর সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে বিয়ের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নিয়মিত যদি না-ও হয়, অন্তত একবারের জন্যও স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক মিলন জরুরি।

বিয়ের পর স্ত্রী আদালতে অভিযোগ করেন, তাকে ধোঁকা দিয়ে ওই বিয়েতে রাজি করানো হয়েছে। তিনি বিয়ের সম্পর্ক রাখতে না চাইলে তার স্বামী তাতে রাজি হননি।

মামলার শুনানিতে স্বামী অবশ্য দাবি করেছিলেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। এমনকি তার ফলে তার স্ত্রী নাকি একবার সন্তানসম্ভবাও হয়ে পড়েছিলেন। কিন্তু এ বিষয়ে মেডিকেল কোনো রিপোর্ট দেখাতে পারেননি তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD