শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বাংলাদেশ হাউজে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ঈদ পূর্নমিলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০১৯
লিসবনে বাংলাদেশ হাউজে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ঈদ পূর্নমিলন

হম্মেদ, লিসবন(পর্তুগাল)প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগাল, বাংলাদেশ হাউজে কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ঈদ পূর্নমিলনীর আয়োজন করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঈদের ৪ থ দিন ৭ টায় উক্ত অনুষ্ঠান শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সর্ব স্তরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। উক্ত পূর্নমিলনীতে পর্তুগালের রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরে বসবাস রত ব্যবসায়ী, নারী-পুরুষ ও শিশু সহ প্রায় ২ শতাধিক মানুষের উপস্থিতি ছিলেন।
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক ও তার সহধর্মিণী মিসেস রীমা আরা আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় বাংলাদেশ হাউজ চত্বর রূপ নেয় একখণ্ড মিনি বাংলাদেশে।

পরিবার পরিজন বিহীন বাংলাদেশি প্রবাসীদের হাজার হাজার মাইল দূরের ঈদ উদযাপনে যোগ হয় নতুন মাত্রা। অসংখ্য পরিবারের উপস্থিতিতে পূর্বমিলনী পরিনত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।

এসময় একে অপরের সাথে কৌশল বিনিময় ছাড়াও শেয়ার করেন প্রবাস জীবনের নানান সুখ-দুঃখের কথা। একে অন্যের সাথে প্রকাশ করেন আবেগ অনুভূতি সহ নানান পারস্পরিক বিষয়।

এতে উপস্থিত সকলে বাংলাদেশ দূতাবাসের এমন উদ্যোগে সাধুবাদ জানান এবং সামনের দিনগুলোতে এর ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ করেন। বছরে অনন্ত একটি দিন ভাল কাটার প্রত্যয় ব্যক্ত করেন সকলে।
আগত অতিথিদের জন্য ছিল বাহারি রকমের সুস্বাদু দেশীয় খাবার দিয়ে মনোরম বিশেষ নৈশভোজের ব্যবস্থা। রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী আগত মেহমানদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD