শিমুল খাঁন,মহেশপুর প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে পাকরাইল গ্রামে দ্বিন মোহাম্মদের ৩৬ বিঘা পুকুরে বজ্রপাতে ১২ লক্ষ টাকার মাছের মৃত্যু হয়েছে।দ্বিন মোহাম্মদ পাকরাইল গ্রামের মিজানুর রহমানের পুত্র। সে ৩৬ বিঘা জমিতে পুকুর তৈরি করে মাছ চাষ করে আসছিলো। এবার এপুকুরে ১২লক্ষাধিক টাকার মাছ ছিলো।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার পাকরাইল গ্রামের দ্বিন মোহাম্মদ নামে এক ব্যাক্তির ৩৬ বিঘা পুকুরের বজ্রপাতে সব মাছ মারা গেছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে ঈদের দিন (০৫জুন) বজ্র সহ বৃষ্টি হয়। সে সময় উক্ত পুকুরে বজ্রপাত ঘটলে পুকুরের সকল মাছ মারা যায়।
বজ্রপাতে সকল মাছ মরে যাওয়ায় সে দিশে হারা হয়ে পড়েছে।