শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

মাশরাফিরা ঈদের নামাজ কোথায় পড়বেন আইসিসি গোপন রাখছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

কাল মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডেও পালিত হবে ঈদুল ফিতর। লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলে এসেছে ঈদের আমেজ। কিন্তু টেমস নদীর তীরের বাংলাদেশ দলের হোটেল পার্ক প্লাজা রিভারব্যাঙ্কে সেটা কোথায়!

লন্ডনে সবচেয়ে বড় ঈদের জামাত হয় আট হাজার মুসল্লি ধারণক্ষমতাসম্পন্ন ইস্ট লন্ডন মসজিদে। রিজেন্ট পার্ক সেন্ট্রাল মস্কেও হয় বিশাল ঈদ জামাত। তবে যারা খোলা ময়দানে নামাজ পড়তে চান, তাঁরা চলে যান মাইল অ্যান্ড স্টেডিয়াম বা ইলফোর্ডের পার্কে। এই চারটি বড় জায়গায় ঈদের নামাজ হলেও ঈদের আগের দিন, মানে আজ দুপুর পর্যন্তও বাংলাদেশ দল জানত না, কাল লন্ডনের কোথায় তারা ঈদুল ফিতরের নামাজ পড়বে।

এক মাত্র কারণটা নিরাপত্তা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল থাকাকালীন বন্দুক হামলা হয়েছে একাধিক মসজিদে। নিহতের সংখ্যাও অনেক। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক আইসিসি। বিশ্বকাপের বেলায় তা আরও বেশি হওয়াটাই স্বাভাবিক।

লন্ডনে কোথায় বাংলাদেশ দলকে ঈদের নামাজ পড়তে নিয়ে যাওয়া হবে, নিরাপত্তার কথা মাথায় রেখেই সেটি যথাসম্ভব গোপন রাখছে আইসিসি ও স্থানীয় নিরাপত্তা সংস্থা। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলছিলেন, ‘আসলে আমরাও এখনো জানি না কোথায় ঈদের নামাজ পড়ব। আইসিসির নিরাপত্তার কড়াকড়ি আছে। তারা সম্ভবত এটা আগে থেকে জানাতে চায় না। আমরা জানতে চেয়েছি, কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে এখনো কিছু বলেনি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD