হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল সোমবার স্থানীয় শহরের বানিয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মাসুম আহাম্মেদের সঞ্চালনায়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, উদ্বোধক করেন সিনিয়র সহ-সভাপতি ডা. একরামুল হক হিটলু তালুকদার,বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ফকির মোশারফ হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ জামালপুর সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ফাইনুছ আলী, সহসভাপতি শাহাবুবুর রহমান মামুন,মো.শাহীন আলম, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নুর নবী ইসলাম নয়ন,শ্রম বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলুয়ার হোসেন রিপন প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা, পৌর, সদর উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিভিন্ন উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ অংশ নেন।
দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।