শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া তামিংজায়া বিএনপি’র উদ্যেগে ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

মালয়েশিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনে করে বিএনপি মালয়েশিয়া তামিংজায়া শাখা ।
রবিবার সন্ধ্যা ৬টায় সেলাংগর প্রদেশের তামান তামিংজায়ার একটি রেস্টুরেন্ট এ তামিংজায়া বিএনপি সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখা সভাপতি (প্রস্তাবিত) মোঃ শহীদ উল্যাহ শহীদ ।
হাফেজ নুরুল আমিনের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ অলি উল্যাহ, তামিংজায়া বিএনপি উপদেষ্টা মোঃ আনিছ, সহ – সভাপতি মোঃ শাহজাহান ও মোঃ আনোয়ার মিয়া ।

দোয়া মাহফিলে অতিথি বৃন্দের পাশাপাশি এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহ – সভাপতি মোঃ মাইনুল হাসান, সহ – সাধারন সম্পাদক মোঃ বায়েজিদ হাসান, প্রচার সম্পাদক মনির খাঁন প্রমুখ ।
এসময় বক্তারা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আত্নার মাগফেরাত কামনা করেন এবং কারাগারে বন্দী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আগে আগেই তার নিঃশর্ত মুক্তি দাবী করেন ।

দোয়া ও ইফতার মাহফিলে তামিংজায়া বিএনপি উপদেষ্টা মোঃ বাবুল, সহ – সভাপতি মোঃ মিরাজ, মোঃ বাসেদ, মোঃ আবদুল্লাহ, সহ – সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক সোহেল দেওয়ান, সহ – প্রচার সম্পাদক পিন্টু বিশ্বাস, সমাজকল্যান সম্পাদক মোঃ জলিল, সহ – দপ্তর সম্পাদক মোঃ হাসান, সদস্য নুরু, ফরহাদ, ইসহাক, বাচ্ছু, সাইফুল ইসলামসহ প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন ।

ইফাতারের আগ মুহূর্তে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ অলি উল্যাহ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD