শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নোয়াখালী সমিতির মত বিনিময় ও ইফতার মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:বৃহত্তর নোয়াখালী সমিতি গঠন কল্পে ইতালির রাজধানী রোমের ফুড অফ রোমা রেস্টুরেন্টের হলরুমে একটি মত বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নোয়াখালী জেলা সমিতি। আয়োজনটির সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আবছার পরিচালনা করেন এম শাহজাহান ভূইয়া মিলন।

মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নোয়াখালীর কৃতি সন্তান হাজী মোঃআব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন শামীমুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ বাবুসহ নোয়াখালীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রধান অতিথি হাজী মোঃ আব্দুর রাজ্জাক বলেন” অন্তঃকলহ ও তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারনে বৃহত্তর নোয়াখালী সমিতি তার পূর্বের সকল ঐতিহ্য থেকে আজ দুরে সরে আছে। তাই এই কমিউনিটির কল্যাণে কাজ করার জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্য বদ্ধ একটি নোয়াখালী সমিতি গঠনের জন্য কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে নুরুল আবছার বলেন ” বৃহত্তর নোয়াখালী সমিতি গঠন কল্পে বারবার বাঁধা আসছে কিন্তু এবার সকল বাঁধা কে অতিক্রম করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পুনরায় এই সমিতির কার্যক্রম পরিচালনা শুরু করতে হবে। এক্ষেত্রে রোমে অবস্থানরত সকল নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান”।

বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ বাবু বলেন” আমরা অপেক্ষা করছি ভালো কিছুর জন্য। আমরা চাই প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের যে কোন প্রয়োজনে যেন আমরা এগিয়ে আসতে পারি। তবেই যে কোন সংগঠনের স্বার্থকতা। ”
উপস্থিত অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুব পরিষদের সভাপতি ওমর ফারুক, লিটন হক, রফিক উল্লাহ, মোজাম্মেল হোসেন জীবন, আব্দুল মোমেন, মাইনুদ্দিন হাসানসহ অনেকে। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আইয়ুব আলী।
সংক্ষিপ্ত আলোচনার শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ ও সমৃদ্ধির জন্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD