শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

গাইবান্ধায় ২৪৯০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:ভোলানারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) প্রকল্পের অধীনে ইদ-উল-ফিতরের উপলক্ষে গাইবান্ধা জেলায় দরিদ্র ও অতি দরিদ্রদের জন্য সরকার দুই হাজার ৪৯০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সূত্র জানা যায়, ঈদ-উল-ফিতরের আগে উপজেলার চারটি পৌরসভা সহ মোট সাতটি উপজেলার মোট ১, ৬৫, ৯৭০ জন কে ভিজিএফ কার্ডে চাল বিতরণ করা হবে।

এর মধ্যে ফুলছড়ি উপজেলার ২৭,২০৯ জন , সুন্দরগঞ্জ উপজেলার ২৮,৮৯৯ জন, সাঘাটা উপজেলার ১৫,১৬০ জন, গোবিন্দগঞ্জ উপজেলার ২৮,২২২ জন, সাদুল্যাপুর উপজেলার ১৫,৭৬২ জন, সদর উপজেলার ২৩,৭৫২ জন এবং পলাশবাড়ী উপজেলার ১৩, ০৭৩ জন এ সুবিধা পাবে।
এছাড়া গাইবান্ধা পৌরসভা , গোবিন্দগঞ্জ পৌরসভা, সুন্দরগঞ্জ পৌরসভার জন্য ৩০৮১ কিলোমিটার, এবং পলাশবাড়ী নবগঠিত পৌরসভায় ১৫৪০ টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

উপ সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ সাহেদুল বলেন, প্রতিটি সুবিধাভোগী ১৫ কেজি চাল পাবে, যাতে তারা ঈদুল ফিতর উদযাপন করতে পারে, মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি,এ উৎসবে যাতে কোন খাদ্য সংকট না হয় সে লক্ষে বর্তমান সরকার এই উদ্দ্যোগ।

উপ কমিশনার (ডিসি) আবদুল মতিন বলেন, সুবিধাজনকভাবে স্বল্প সময়ের মধ্যেই সুবিধাভোগীকে চাল বিতরণ করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) কে নির্দেশ দেওয়া । সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ডিসি নির্দেশনা অনুযায়ী ঈদের উৎসবের আগে ভিজিএফ চাল বিতরণকারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD