শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

শরিয়তপুর জনকল্যাণ ট্রাস্ট: আলতো ভিসেনতিনো ভিসেন্সা ইতালির আনুষ্ঠানিক শুভযাত্রা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন: অসাম্প্রদায়িক চেতনায়, এক সাম্প্রদায়িক অংগীকার এই মূলমন্ত্র কে সামনে রেখে এবং নব গঠিত কমিটির পুর্ণাঙ্গ নাম ঘোষণার মধ্য দিয়ে শরিয়তপুর জনকল্যাণ ট্রাস্ট, আলতো ভিসেনতিনো ভিসেন্সা ইতালির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

গত ২৮ শে এপ্রিল শনিবার বিকাল ৬ টায় স্কিও স্থানীয় একটি হল্রুমে এক আলোচনা সভা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে শরিয়তপুর জেলার পদ্মা নদীতে বেড়িবাঁধ আন্দোলনের প্রবর্তক এবং শরিয়তপুর জেলা সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক জনাব সেলিম দেওয়ান।

জনাব মেহেদী হাসান এর উপস্থাপনায় এবং নব গঠিত কমিটির সভাপতি জনাব দেলোয়ার ছৈয়াল এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন শরিয়তপুর জনকল্যান ট্রাস্ট এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শেখ মামুন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর‍আন তেলাওয়াত করেন স্কিও মসজিদের ইমাম, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী গোলাম মোস্তফা, জনাব ইব্রাহীম মোল্লা, স্কিও বাঙলা কালচারাল সেন্টার এর সভাপতি জনাব হাসান শাহীন, শরিয়তপুর জেলা সমিতি ভেনিসের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, থিয়েনে মসজিদের মাওলানা মেহেদী সহ আরো অনেকে।

শুরু থেকেই প্রচার সম্পাদক ঝন্টু ভুইয়ার বিচক্ষণ প্রচারণায় বাঙলা কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া জাগায় সংগঠনটি, কেননা জনকল্যাণ ট্রাস্ট জন মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

ট্রাস্ট এর প্রধান উপদেষ্টা আব্দুল মতিন এর দিক নির্দেশনায় শরিয়তপুর জনকল্যাণ ট্রাস্ট একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচালিত হবে বলে বক্তারা মনে করেন, এছাড়াও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম দেওয়ান পদ্মার ভাঙ্গন থেকে শরিয়তপুরের মানচিত্র রক্ষায় এবং নদী ভাঙ্গা মানুষের আর্তনাদ ও হাহাকার বন্ধে অতি দ্রুত সংশ্লিষ্ট সবাইকে একনেকে পাশ হওয়া বেড়ীবাঁধ প্রকল্পের কাজ শুরু করার জন্য আহবান জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD