হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুর পৌরসভার অন্তরগত ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দুস্ত লোকের মাঝে সেমাই, চিনি, দুধ,সাবান,ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৩০মে বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত দয়াময়ীমোড় সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্মুখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীনের সভাপতিত্বে,ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসাবে ছিলেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ,অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তরিকুল হায়দার তুষার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল,শহর শ্রমিক দলের আহবায়ক রতন মিয়া,রাজু আকন্দ,ইকবাল হুদা, জাহাঙ্গীর, সেলিম,, রিমন,দীন ইসলাম, শাহীন, সোহেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।
শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করে দোয়া করা হয়।