শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ঢাবি উপাচার্যের বাসভবনে ভাঙচুর মামলায় ৪ জন রিমান্ডে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের ডাকা কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাস-ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। রবিবার দুপুর ১টার দিকে চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উপাচার্যের বাস-ভবন থেকে চুরি হওয়া দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতের মধ্যে একজনকে চারদিন, একজনকে দুই দিন ও দুই জনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন মহানগর হাকিম আদালত।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান,  গ্রেফতারকৃতরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
পুলিশ জানায়, এই মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার চার আসামিকে আদালতে হাজির করে তাদরে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত রাকিবুল হাসান ওরফে রাকিবের চার দিন, মাসুদ আলম ওরফে মাসুদের তিন দিন, আলী হোসেন শেখ ওরফে আলী ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়ামের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গত ৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের বাস-ভবনে অজ্ঞাত দুস্কৃতকারীরা প্রবেশ করে ব্যপক ভাঙচুর চালায়। দুস্কৃতকারীরা উপাচার্যের বাসার নিচে থাকা চারটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পরদিন ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।শাহবাগ থানায় দায়ের করা ওই মামলার অভিযোগে বলা হয়, ০৯ এপ্রিল রাতে অজ্ঞাতনামা অনেক মুখোশধারী লোহার রড, পাইপ, হেমার, লাঠি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের বাউন্ডারি ওয়াল টপকে ও ভবনের মূল ফটকের তালা ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। এসময় তারা বাসভবনের মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, ফ্রিজ, টিভি, লাইট, কমোড ও বেসিনসহ অনেক মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে। মূল্যবান সম্পদও লুট করে। এছাড়া ভবনের নিচে রাখা ২টি গাড়ি পুড়িয়ে দেয়। আরও ২টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া ভবনে রক্ষিত সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ও আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। মাসুদ নামে গ্রেফতার হওয়া যুবক আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিনজন কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয়। গ্রেফতারকৃত রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে ৫টি মামলা রয়েছে বলেও জানান একজন গোয়েন্দা কর্মকর্তা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD