জার্মান-বাংলা ডেস্ক:
বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ আজ ২৯ মে ২০১৯ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবু জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, কমরেড জাফর শোষণহীন সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন এবং আজীবন সাম্য সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। কমরেড জাফর দেশের দ্বি-দলীয় বুর্জোয়া রাজনৈতিক মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন এবং বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি নির্মাণের প্রথম সারির নেতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ বিপ্লবীকে হারাল বাংলাদেশের শ্রমজীবী মানুষ।
কমরেড জাফরের মৃত্যুতে বামপন্থী আন্দোলনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। আমরা তাঁর আরধ্য কাজ সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা জানাবো এই অঙ্গীকার করছি।