হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে রবিবার শহরের বাইপাস মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়।
ইফতার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট গোলাম নবী,আনিছুর রহমান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্নসাধারন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সহসভাপতি তরিকুল হায়দার তুষার, সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু,শহর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খন্দকার মামুন অর -রশীদ বাবু,সহ যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ।
পরে, শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।